আবহাওয়া

সর্বোচ্চ বৃষ্টিপাত রংপুরে, ঢাকায় ৩২ মিলিমিটার

ফাইল ছবি

উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। এর মধ্যে বিকেলে ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাতে গত ২৪ ঘণ্টার (সন্ধ্যা ৬টা পর্যন্ত) আবহাওয়ার বার্তায় এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।

এ সময়ে দেশের সবচেয়ে বেশি ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে। বিভাগের  দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে। এছাড়া তেঁতুলিয়ায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এ সময়ে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোনো জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন