জাতীয়

আন্দোলনরত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও  নিয়োগ ও পদায়ন না পাওয়া আন্দোলনরত প্রার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীদের ৭ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে প্রতিমন্ত্রী এ আশ্বাস দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, চূড়ান্ত ফল প্রকাশের পর দীর্ঘ সময় পার হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। বরং বিষয়টি নিয়ে একধরনের অনিশ্চয়তা ও প্রহসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে তারা আরও মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

তারা বলছেন, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট অধিদপ্তরের পুনঃতদন্ত শেষে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত সুপারিশ করা হয়। এরপর সুপারিশপ্রাপ্তরা প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেন এবং মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করেন। অনেকেই যোগদানের আশায় আগের চাকরি থেকেও অব্যাহতি নিয়েছেন।

এ অবস্থায় দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন