আন্তর্জাতিক

আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে : ট্রাম্প

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আজইইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবেভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন,  দ্বিতীয় দফা আলোচনায় যদি কোনো অগ্রগতি সাধিত হয়, তবে তিনি ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত। ভ্যান্স, উইটকফ, কুশনার এবং মার্কিন আলোচক দলের বাকি সদস্যরা পথে রয়েছেন এবং কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে পৌঁছাবেন।

যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে আলোচনা করার কথা, তাই তিনি এই পর্যায়ে ধরে নিচ্ছেন যে কেউ কোনো ছলচাতুরি করছে না।

ট্রাম্প বলেন, এই আলোচনার মূল ভিত্তি হলো ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র রাখা ত্যাগ করতে হবে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেছেন,  যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের একটি গভীর ঐতিহাসিক অবিশ্বাস রয়েছে, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করাই অর্থপূর্ণ সংলাপের ভিত্তি।

তিনি এক্স-এ লিখেছেন, “মার্কিন সরকারের আচরণ ও কর্মকাণ্ডের প্রেক্ষাপটের প্রতি ইরানের গভীর ঐতিহাসিক অবিশ্বাসের পাশাপাশি, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন কর্মকর্তাদের অগঠনমূলক ও স্ববিরোধী মনোভাব একটি তিক্ত বার্তা বহন করে: তারা ইরানের আত্মসমর্পণ চায়।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন