‘ইরানের তেল রপ্তানিতে বাধা দিলে বিশ্বকে চড়া মূল্য দিতে হবে’
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, দেশটির তেল রপ্তানির ওপর আরোপিত অর্থনৈতিক ও সামরিক চাপ প্রত্যাহার না করা হলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে আসা সম্ভব নয়।
তিনি আরও সতর্ক করে বলেন, এই চাপ অব্যাহত থাকলে পুরো বিশ্বকে এর জন্য চড়া মূল্য দিতে হবে।

তিনি এক্স-এ লিখেছেন, “ইরানের তেল রপ্তানি সীমিত করা যাবে না, আবার অন্যদের জন্য নিরাপত্তা অবাধ থাকবে—এটি সম্ভব নয়।”
আরেফ আরও বলেন, “বিকল্পটি স্পষ্ট- হয় সবার জন্য মুক্ত তেল বাজার হবে, নয়তো সবার জন্য বড় ধরনের খরচের ঝুঁকি তৈরি হবে।”
এসি//