রাজনীতি

জ্বালানির পাশপাশি, বিদ্যুৎ সংকটও তীব্র আকার ধারণ করেছে : জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারের দাবি, জ্বালানি সংকট নেই অথচ দেশের মানুষ ভোগান্তিতে বিপর্যস্ত। বিদ্যুৎ সংকটও তীব্র আকার ধারণ করেছে; যা সরকারের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক ও প্রতারণামূলক।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন,  দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস অবস্থা। জ্বালানি সংকট ও চাঁদাবাজির ফলে এ অবস্থা দাঁড়িয়েছে।

তিনি বলেন, গণতান্ত্রিক যত প্রতিষ্ঠান আছে, সবগুলো ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে। ক্রিকেট বোর্ডের মতো একটি প্রতিষ্ঠানেও লোভ সামলাতে পারেনি। সেখানে কেউ বাপের তালিকায়, কেউ স্বামীর তালিকায়, কেউ অপেক্ষমাণ তালিকায় ছিল এভাবে ক্রিকেট বোর্ডটিকেও পর্যন্ত দলীয়করণ করে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, সিভিল প্রশাসনে যে লোকগুলো সৎ ও দক্ষ, তাদের ডাম্পিং প্লেসে ওএসডি করা হচ্ছে অথবা কোনো খারাপ জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের মেধা থেকে জনগণকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদের ওপর জুলুম করা হচ্ছে। সব দিকেই একটি মহা নৈরাজ্য তৈরি করা হচ্ছে। অতীতের ফ্যাসিবাদের চেয়ে আগামীর ফ্যাসিবাদ আরও ভয়াবহ হবে।

জামায়াত আমির বলেন, ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ড বিতরণ করা হলেও এসব কার্যক্রমে দলীয়করণের অভিযোগ রয়েছে। এক বিধবাকে কার্ড দেওয়ার কথা বলে তার জীবন নষ্ট করে দেওয়া হয়েছে। দেশে চাঁদাবাজির হার দিন দিন বাড়ছেএতে সাধারণ মানুষ অতিষ্ঠ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন