দেশজুড়ে

নেত্রকোনায় স্ত্রীর রগ কেটে দিলেন স্বামী

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স মারুফা আক্তারের (২৭) হাত পায়ের রগ কেটে দিয়েছেন তার স্বামী আরিফুল ইসলামতাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে৷

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মদন পৌরসভার বাড়িভাদেরা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে৷ মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মারুফা আক্তার ও আরিফ প্রায় ১০ বছর আগে  ভালবেসে বিয়ে করেন। গত পাঁচ মাস আগে মারুফার নার্স পদে চাকরি হয়। তিনি বদলি হয়ে গত ২মাস আগে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসাবে যোগদান করেনযোগদানের পর থেকেই পৌর সদরের বাড়িভাদেরা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

এ দম্পতির ৭বছর বয়সী একটি মেয়ে আছে। প্রায় সময়েই তাদের মধ্যে ঝগড়া হতো। বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর কলহের জেরে আরিফুল ইসলাম তার স্ত্রী মারুফা আক্তারের হাত ও পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত একজন বলেন, মারুফার স্বামী স্ত্রীর চাকরি করাটা পছন্দ করছেন না। তাই চাকরি ছেড়ে দেওয়ার জন্য তাকে চাপ দিয়ে আসছিলেনএরমধ্যে তার স্বামী এ কান্ড ঘটিয়েছে।

অভিযোগের বিষয়ে স্বামী আরিফুল ইসলাম বলেন, কলেজ থেকে শুরু করে এই পর্যন্ত তাকে আমি লেখাপড়া করিয়েছি। চাকরি হওয়ার পর থেকেই সে খারাপ আচরণ করা শুরু করে। দিন দিন আমার ওপর তার নির্যাতনের মাত্রা ভয়াবহতার দিকে যাচ্ছে। আমার সংসারটা টিকানোর জন্য আমি তাকে পায়ে ধরেও অনেক কান্নাকাটি করেছি। স্ত্রীর নির্যাতনে অতিষ্ট হয়ে তাকে আঘাত করেছি

মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান জানান, আহত নার্স মারুফাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্বামী আরিফুলকে পুলিশ হেফাজতে নিয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷

ওসি হাসনাত জামান জানিয়েছেন,  ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন