চলতি মৌসুমে হজ ফ্লাইট চালুর তারিখ ঘোষণা
আগামী ১৭ এপ্রিল রাতে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ধর্মমন্ত্রী বলেন, সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কীভাবে হাজিদের খেদমত করতে হবে। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হাজিদের ওপর কোনো অন্যায়, অপরাধ, অবিচার সহ্য করা হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দু-একদিনের মধ্যে হাজ ক্যাম্পে যাবেন, যে ক্যাম্পে হাজিরা এসে উঠবেন। তিনি নিজে থেকেই সেখানে যাওয়ার কথা বলেছেন।
জ্বালানি তেলের দামের কারণে হজ ফ্লাইটে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা নেই বলেও জানান মন্ত্রী।
আই/এ