দেশজুড়ে

দলীয় পরিচয় দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রাণ পাবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

দলীয় পরিচয় কিংবা ধর্ম দেখে নয় প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রাণ সহায়তা পাবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

পঞ্চগড়ের বোদা উপজেলায় শনিবার (১১ এপ্রিল) দুপুরে  বিজ্ঞান মেলার উদ্বোধন ও সম্প্রতি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এ কথা বলেন।

বোদা পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামীতে আধুনিক বাংলাদেশ গড়বে প্রত্যাশা করি। এবং সেই লক্ষ্যে বিএনপি সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।তিনি বলেন, আমাদের তরুণ সমাজকে নেশার ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেশা ও দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স।

তিনি আরও বলেন, শিলাবৃষ্টি যেমন কোনো দল ধর্ম দেখেনি, তেমনি ত্রাণ বিতরণেও যেন কোন দল মত দেখা না হয়।  যারা ক্ষতিগ্রস্ত তারাই যেন সহায়তা পায়। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণেও দলীয় পরিচয় দেখা হবে না। যে পাওয়ার যোগ্য, তাকেই দেওয়া হবে।

তিনি বলেন  বর্তমান সরকার অঞ্চলভিত্তিক সমতা আনার জন্য কাজ করছে। আমরা নির্বাচনী ইশতেহারে যা যা বলেছি তার সবকটি বাস্তবায়ন করা হবে। আমরা সবার সহযোগিতা চাই।

এর আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিজ্ঞান মেলায় অংশগ্রহণ কারী ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পরে প্রতিমন্ত্রী বোদা উপজেলার ঝড়ো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারকে নগদ ২ হাজার টাকা ও ১ প্যাকেট শুকনো খাবার, ১৩০ টি পরিবারকে ১ বান্ডিল টিন ৩ হাজার টাকা ও ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল তুলে দেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খাঁ আসাদ প্রমুখ উপস্থিৎ ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন