প্রবাস

ইসরাইলের হামলায় বাংলাদেশি নারী নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের বিমান হামলায় দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।

শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার (কফিল) পরিবারের সঙ্গে অবস্থানকালে ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেঘটনাস্থলেই তিনি নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দিপালীর মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একই হামলায় দিপালীর কফিল এবং তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এ তথ্য জানা গেছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন