দুই মাসের জ্বালানি সরবরাহ নিশ্চিত করেছে সরকার
আগামী দুই মাসের জ্বালানি সরবরাহ নিশ্চিত করেছে সরকার। দেশে বর্তমানে যথেষ্ট জ্বালানি রয়েছে। জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে বর্তমানে মোট জ্বালানি তেল মজুদ রয়েছে প্রায় ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জ্বালানি মন্ত্রনালয়ের মুখপাত্র যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, বর্তমানে দেশে ১ লাখ ৪৩ হাজার ১৪৩ মেট্রিক টন ডিজেল, ১৬ হাজার ৮১২ মেট্রিক টন পেট্রল এবং ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন অকটেন মজুদ রয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৬১টি অভিযান চালিয়ে ১ হাজার ৩৬২ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ সময় ১৯২টি মামলা দায়ের, দুই জনকে কারাদণ্ড এবং ৫ লাখ ৭৯ হাজার ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আই/এ