তেল নেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত ৩
গাইবান্ধার পলাশবাড়ীতে ফিলিং স্টেশনে তেল নেয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)। তাদের মধ্যে সিহাবের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এবিএম রশিদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দুপুর পৌঁনে ১২টার দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কয়েকজন রেজওয়ানের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজওয়ান ছুরি বের করে কাওসার, জাহিদ ও সিহাবকে আঘাত করে।
পরে স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে ওই পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে।
আই/এ