জাতীয়

মেট্রোপলিটনের স্কুলগুলোকে অনলাইন-অফলাইন সিস্টেমে আনতে চাচ্ছি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতিতে মেট্রোপলিটন এলাকার স্কুলগুলোকে অনলাইন-অফলাইন সিস্টেমে নিয়ে যেতে চাচ্ছি।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বরিশাল নগরীর সার্কিট হাউজে সরকারি বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাস্তায় ট্রাফিক কমিয়ে রেশনিং পদ্ধতিতে তেল দিতে পারলে তেল বাচানো যাবেএ কারণে মেট্রোপলিটন সিটিতে যেখানে ট্রাফিক সিস্টেম হাই, সেখানে স্কুলগুলোকে এই সিস্টেমে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। পাশাপাশি অবশ্যই ডিজিটাল এডুকেশনে যেতে হবে।

তিনি বলেন,  দেশে ৪৫ দিনের জ্বালানি রিজার্ভ রয়েছে। আরও ৪৫ দিনের ফুয়েল রিজার্ভের জন্য চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে ফুয়েল দাম বাড়াতে চাচ্ছে না সরকার।

শিক্ষকদের অবসর ভাতা কল্যাণ ট্রাস্ট নিয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষকরা অবসর ভাতা, কল্যাণ ট্রাস্ট ২০২২ সাল থেকে পাচ্ছেন না। শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার। এই বিশাল অঙ্কের টাকা আসতে সামনের বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাঠামোগত যে পরিবর্তন করা দরকার ইতিমধ্যে তা করা হয়েছে।

এহসানুল হক মিলন বলেন, ‘বিএনপি সরকার এনটিআরসি গঠন করেছিল। কিন্তু বিগত সরকার এটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করায় তা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে প্রধানশিক্ষক নিয়োগ ও শিক্ষক বদলি সব এনটিআরসির মাধ্যমে নিয়ে আসা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন