মজুত করা ৪৩০০ লিটার ডিজেল জব্দ,ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪৩০০লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় দোকান মালিককে ২০হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার হাটখলা বাজারের "মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স" থেকে এ জ্বালানি তেল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান।
তিনি জানান, সহকারী কমিশনার (ভূমি) নেত্রকোনা সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে "মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স" এ অবৈধভাবে ডিজেল মজুতের প্রমাণ পাওয়া যায়।
এ সময় ৪৩০০লিটার ডিজেল জব্দ করা হয়, যার মূল্য ৪ লাখ ২৫হাজার টাকা। এ অপরাধে দোকান মালিককে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আই/এ