শিশু স্বাস্থ্য

হাম ও হামের লক্ষণ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ১২৮২ জন

গত ২৪ ঘণ্টায় হাম ও এ রোগের লক্ষণ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছে। এ সময় সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এক হাজার ২৮২ শিশুকে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন করে যারা মারা গেছেন, সবাই ঢাকা বিভাগের। এছাড়া যারা ভর্তি হয়ছেন তাদের মধ্যে ১৮০ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৮ জন ঢাকা বিভাগের। এই সময়ে ময়মনসিংহ বিভাগে নতুন কোনও হাম আক্রান্ত শনাক্ত হয়নি।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের পর দ্বিতীয় সর্বোচ্চ ১০ জন করে রোগী শনাক্ত হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। এছাড়া খুলনায় ৯ শিশু, সিলেট বিভাগে ছয়জন, রংপুর দুজন এবং রাজশাহী বিভাগে পাঁচজন নতুন রোগী শনাক্ত হয়েছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন