আইন-বিচার

আমির হামজার বিরুদ্ধে আদালতের সমন

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর বক্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) চৌহালী উপজেলার আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া এ আদেশ দেন।

জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে এক বক্তব্যে তাকে নাস্তিকইসলামবিদ্বেষীহিসেবে উল্লেখ করেন আমির হামজাএ ঘটনাকে কেন্দ্র করে সকালে সিরাজগঞ্জ জজ আদালতে মামলা দায়ের করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।

মামলায় অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট বক্তব্যে মন্ত্রীর ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ কারণে দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাদী হুমায়ুন কবির বলেন, “এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি তৈরি করে। আমরা আইনের মাধ্যমে এর বিচার চাই, তাই আদালতের শরণাপন্ন হয়েছি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) জানান, ঘটনার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি ও ডিজিটাল উপকরণ আদালতে জমা দেওয়া হয়েছে। আদালত প্রাথমিকভাবে বিষয়টি আমলে নিয়ে সমন জারি করেছেন। নির্ধারিত সময়ে অভিযুক্ত উপস্থিত না হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, গত ২৬ মার্চ এক সরকারি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে মন্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে না গিয়ে তারা আইনগত পথ বেছে নিয়েছেন।

তিনি আরও বলেন, “আমরা শুনেছি ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে, তবে আমরা চাই সেটি প্রকাশ্যে করা হোক।

উল্লেখ্য, এর আগেও একই ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানিসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। সম্প্রতি সদর আমলি আদালতে তার বিরুদ্ধে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবিতে আরেকটি মামলাও দায়ের করা হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন