দেশজুড়ে

হামে আরও দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে  হাম আক্রান্ত আরও দুই শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃতরা হলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আয়নাল হকের ৬ মাস বয়সী ছেলে নুরুন্নবী এবং  ময়মনসিংহ সদর উপজেলার চরগোবদিয়া গ্রামের আবদুর রহিমের সাত মাস বয়সী ছেলে লিয়ন

রোববার (২৯ মার্চ) হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে ছয় মাস বয়সী নুরুন্নবী নামের এক শিশুর মৃত্যু হয়। একই দিন সন্ধ্যায় দিকে লিয়ন নামের আর এক শিশু মারা যায়। এ নিয়ে গত ১২ দিনে হাসপাতালে হাম আক্রান্ত হয়ে মোট ৫ শিশুর মৃত্যু হলো।

ডা. জাকিউল ইসলাম জানিয়েছেন ,  মমেক হাসপাতালে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। পরিস্থিতি সামলাতে ২৪ মার্চ হামের রোগীদের চিকিৎসার জন্য তিনটি পৃথক মেডিক্যাল দল গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।  হাসপাতালের শিশু ওয়ার্ডের তিনটি পৃথক কক্ষ করা হয়। হাম/মিসেলস কর্নারনামে ১০ শয্যাবিশিষ্ট কক্ষগুলোতে একটি মেডিক্যাল দলের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন