জাতীয়

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, শনিবার তিনি ঢাকায় থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন। সফরকালে জর্জিয়া স্টেট ক্যাপিটলের আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন তিনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে সেনাবাহিনী প্রধানের।

সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন বলে জানিয়েছে আইএসপিআর।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন