দেশজুড়ে

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চালানোর সময় র‍্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পৃথক অভিযানে এখন পর্যন্ত ২০  আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব গ্রেপ্তার তিনজন হলেন সাইদুল ইসলাম, মো. পারভেজ ও মো. বেলাল।

শনিবার (২৮ মার্চ)  র‍্যাব- ৭ এর মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়,  গ্রেপ্তার ৩ জন মামলার এজাহারনামীয় আসামি। এদের মধ্যে পারভেজকে নোয়াখালীর কবিরহাট থেকে, বেলালকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন উদালিয়া এলাকা এবং সাইদুল ইসলামকে বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, এ নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় র‍্যাবের হাতে ১৩ জন এবং জেলা পুলিশের হাতে ৭ জনসহ মোট ২০ আসামি গ্রেপ্তার হয়েছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন