দেশজুড়ে

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। পথে কালাকচুয়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চার আরোহীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। তারা হলেন- মুফতি আব্দুল মমিন, তার বোন ঝর্ণা এবং ভাগনি লাবিবা। অপরজন প্রাইভেটকারের চালক জামাল। এ ঘটনায় আহত আবরার ও আরশাদকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন