রাজধানী

আকস্মিক অভিযান চালিয়ে হাসপাতাল সিলগালা করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

আকস্মিক অভিযানে গিয়ে অনিয়ম ও ভুয়া চিকিৎসক দিয়ে অপারেশন করার প্রমাণ পাওয়ায় রাজধানীর কলেজ গেট এলাকার ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকসেন্টার সিলগালা করবার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (২৩ মার্চ) বিকেলে হাসপাতালটিতে আকস্মিক অভিযান চালিয়ে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন,  পুরো হাসপাতালটি একটি অসাধু চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং বেসরকারি স্বাস্থ্যসেবায় অনিয়ম ঠেকাতে তদারকি আরও জোরদার করা হবে।

এর আগে পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে কয়েকজন ভুক্তভোগী  হাসপাতালে এসে উপস্থিত হন। হাসপাতালটির বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ করেন।

আগামীকাল (মঙ্গলবার) থেকে শ্যামলী ও আসাদগেট এলাকার সব বেসরকারি হাসপাতালে বিশেষ অভিযান চালানো হবে বলেও জানান মন্ত্রী।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন