রাজধানী

ঈদে জনশূন্য ঢাকা,সড়কে স্বস্তির নিঃশ্বাস

ছবি: বায়ান্ন টিভি

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা যেন এক ভিন্ন রূপ ধারণ করেছে। বছরের অন্যান্য সময়ের চিরচেনা ব্যস্ততা, যানজট আর মানুষের ভিড়ের শহরটি এখন অনেকটাই নির্জন। ঈদের ছুটি ঘিরে নগরবাসীর বড় একটি অংশ নিজ নিজ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় রাজধানী প্রায় ফাঁকা হয়ে পড়েছে।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সাধারণ দিনের তুলনায় যানবাহনের সংখ্যা অত্যন্ত কম। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেই সেই চিরচেনা যানজট, বরং স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজধানীর পথঘাট। গণপরিবহনও চলছে সীমিত আকারে। তবে সড়কে উল্লেখযোগ্য সংখ্যায় ব্যক্তিগত গাড়ি চোখে পড়েছে। 

রাজধানীর বিভিন্ন এলাকা যেমন মতিঝিল, গুলশান, মিরপুর ও ধানমন্ডিতে দেখা গেছে একই চিত্র। দোকানপাটের অধিকাংশই বন্ধ, খোলা আছে কেবল কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান।

তবে ঈদের এই নির্জনতা অনেকের কাছেই স্বস্তির। যানজটমুক্ত ঢাকায় স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারায় খুশি যারা শহরে অবস্থান করছেন। 

প্রতিবছর ঈদকে কেন্দ্র করে রাজধানীর এমন চিত্র নতুন নয়। তবে এবারও সেই একই দৃশ্য। ব্যস্ত ঢাকার বুকে নেমে এসেছে এক ধরনের শান্ত নীরবতা, যা নগর জীবনের কোলাহলের সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন