দুপুরের মধ্যেই রাজাধানীতে বজ্রবৃষ্টির আভাস
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের আগেই বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মাঝে মধ্যে ঘন মেঘে ঢেকে যেতে পারে।
শনিবার (২১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এমএ//