দেশজুড়ে

যৌথ অভিযানে ৩৯ ট্রাক্টর পাথর জব্দ, আটক ৬

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা সংলগ্ন এলাকায় অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিজিবি, উপজেলা প্রশাসন এবং পুলিশের যৌথ অভিযানে ৩৯টি  ট্রাক্টরসহ বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে। এ সময় ছয় জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ৪৮ বিজিবির নোয়াকোট বিওপি এলাকায় অভিযান শুরু করা হয়। কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ৩৯টি মাহিন্দ্রা ট্রাক্টরসহ বিপুল পরিমাণ পাথর এবং ৬ জনকে আটক করা হয়প্রায় ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন