আজ জুমাতুল বিদা
আজ পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার, যা মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। ধর্মীয় দিক থেকে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে মুসলমানদের কাছে।
রমজানের শেষ জুমা হওয়ায় এই দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয়। অনেকের বিশ্বাস, জীবনে আরেকটি রমজানের শেষ জুমা পাওয়ার নিশ্চয়তা নেই, এই উপলব্ধি থেকেই দিনটিতে ইবাদতে বাড়তি গুরুত্ব দেন মুসল্লিরা।
আজ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিরা আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও নাজাত কামনায় বিশেষ মোনাজাত করবেন। একই সঙ্গে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হবে।
এছাড়া রমজানের শেষ শুক্রবারকে অনেক স্থানে ‘আল কুদস দিবস’ হিসেবেও পালন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন দেশে জুমার নামাজের পর প্রতিবাদ র্যালি ও বিশেষ কর্মসূচি পালন করা হয়।
রমজানের শেষ পর্যায়ে এসে জুমাতুল বিদা মূলত রোজার মাসকে বিদায় জানানোর একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়।
এমএ//