জাতীয়

জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের নামাজ জাতীয় ঈদগাহে একসঙ্গে আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের বিষয়ে সম্মতি দিয়েছেন। রাষ্ট্রপতিও বরাবরের মতো এখানেই ঈদের নামাজ আদায় করবেন। 

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হচ্ছে। নারী-পুরুষ সবার জন্য আলাদা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, আবহাওয়ার কারণে ঈদগাহ ময়দান নামাজের উপযোগী না থাকলে বিকল্প হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন