জাতীয়

পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে : সড়ক মন্ত্রী

সড়ক পরিবহন, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পাবলিক পরিবহনে এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত যাত্রীর চাপ সামলাতে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে এবং পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে পটুয়াখালীর গলাচিপায়  রাবনাবাদ নদীর ওপর রাবনাবাদ সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,  সরকার পর্যায়ক্রমে এই তেল সরবরাহটা নিশ্চিত করতে তৎপর আছে। এটা শুধু জাতীয় সমস্যা নয়, আন্তর্জাতিক সংকট। এ সংকটটা শুধু বাংলাদেশ না সব জায়গায় আছে। জ্বালানি তেলে বাংলাদেশের থেকেও বিপজ্জনক জায়গায় আছে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র।

তিনি বলেন, এই সেতু নির্মাণের মাধ্যমে এলাকার অর্থনীতিতে গতি আসবে, কর্মজীবী মানুষ তাদের উৎপাদিত পণ্য সহজে পরিবহন করতে পারবে এবং উপজেলা থেকে জেলা ও রাজধানীর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।

তিনি আরও বলেন,  এখানকার যিনি সংসদ সদস্য (নুরুল হক নুর) তিনিও এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চান। নির্বাচিত সরকারেরও দায়বদ্ধতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে জনকল্যাণ জনআকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করার দায়িত্ব রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন