দেশজুড়ে

উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ  প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন,  উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট। আমরা চেয়েছি বলেই আমরা ফ্যামিলী কার্ডের মতো একটি বড় প্রকল্প সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই হাতে নিতে পেরেছি ও সম্পূর্ণ করেছি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরে পদ্মকোল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

ফারজানা শারমিন পুতুল বলেন,আমরা চেয়েছি বলেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করতে পেরেছি।

তিনি বলেন, দেশব্যাপী নদীনালা খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে মন্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হবে।

এই অঞ্চলের জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে এই খালের পানি ব্যবহার, প্রাকৃতিকভাবে মৎস্য উৎপাদনসহ নানা কারণে এই খালটি খনন করা হচ্ছে।

জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ সরকারসহ শীর্ষস্থানীয় কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন