চলছে জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে। এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে বৈঠক শুরু হয়।
এর আগে শনিবার (১৪ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে অধিবেশনের সময়সূচি নির্ধারণ করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। রোববার থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। সেদিনের কার্যক্রম শেষে অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি করা হয়।
এমএ//