বাবা রাগারাগি করায় ছেলের আত্মহত্যা
বাবা রাগারাগি করায় নেত্রকোনার পৌর শহরে মো. বিদ্যা মিয়া (২০) নামের এক যুবক অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিদ্যা মিয়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের খতিবনগুয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে। সদর মডেল থানার উপ পরিদর্শক মিনহাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) সেহরির পর খতিবনগুয়া জনতা উচ্চ বিদ্যালয়ের ভবনের দোতলা গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। নেত্রকোনা সদর মডেল থানার উপ পরিদর্শক মিনহাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে ওই বিদ্যালয়ের নৈশ্য প্রহরী বিদ্যা মিয়া কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেন।
তিনি জানান, বিদ্যা মিয়া ভ্যান গাড়ি চালক হিসেবে কাজ করতেন। বেশ কিছুদিন ধরে সে ওই কাজ বাদ দিয়ে ভবঘুরের মতো ঘুরে বেড়াতো সে। বিদ্যা মিয়া মাদকাসক্ত ছিল। সে দিনমজুর বাবাকে টাকার জন্য প্রায় সময় চাপ প্রয়োগ করতো। এ নিয়ে পরিবারের সাথে প্রায় সময় ঝগড়া বিবাদ করত সে। আজ সেহরীর সময় কাজকর্ম না করার কারণে শহীদ মিয়া তার ছেলেকে গালমন্দ করেন। পরে বিদ্যা মিয়া খাওয়া-দাওয়া শেষ করে ঘর থেকে বের হয়ে যান।
সকালে স্থানীয় লোকজন বিদ্যা মিয়া খতিবনগুয়া জনতা উচ্চ বিদ্যালয়ের ভবনে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কারো কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিনা তদন্তে তার মরদেহ হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আই/এ