শপথ নেয়া নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন
মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেয়া বিএনপির দুই সংসদের দপ্তর বণ্টন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য মন্ত্রী হিসেবে শপথ নেওয়া টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এ দায়িত্ব পুনর্বণ্টন করা হলো।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
বিধান অনুযায়ী তারা আর মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে পারবেন না। ফলে একজন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নতুন এ দায়িত্ব দিয়েছে সরকার।
আই/এ