বাংলাদেশের মানুষকে বিএনপি ভালো বার্তা দিলো না : সারজিস আলম
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীতে বাংলাদেশের মানুষকে বিএনপি ভালো বার্তা দিল না। জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি স্পিকার দেয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে যিনি বিএনপি সমর্থিত একজন সংসদ এমপি।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তী পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে
সারজিস বলেন, আজকে স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ করিয়েছেন সরকারের রাষ্ট্রপতি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সীমাবদ্ধতা ছিল এবং পরিবেশ পরিস্থিতির কারণে তৎকালীন উপদেষ্টা পরিষদ রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছিলেন । এতদিন পরে যখন একটা নির্বাচনে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির দ্বারা শপথ পড়ে বিএনপি সরকার বা নতুন সরকার তারা তাদের কার্যক্রম শুরু করে। আবার তারা পূর্বের যেই স্বৈরাচারী লেজ সেই স্বৈরাচারী লেজ টেনের ধরে শুরু করেছে। সেটিতে এনসিপিসহ বিরোধীদল মর্মাহত ।
এর আগে, পঞ্চগড় জেলায় চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কিশোর কন্ঠ পাঠক ফাউন্ডেশনের আয়োজনে মেধা বৃদ্ধি পরীক্ষায় বিজয়ীদের হাতে ল্যাপটপ, বাইসাইকেলসহ ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও কিশোর কন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, জেলা ছাত্রশিবির ও জেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশেদ ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আই/এ