জাতীয়

সরকারি দলের সংসদীয় সভা আজ

সরকারি দলের সংসদীয় সভা আজ বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১১টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (০৯ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

জানা গেছে, এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠেয় জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই সভা থেকেই।

এ ছাড়া সংসদীয় কমিটি গঠন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সংসদের কার্যপ্রণালি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও নিজেদের মধ্যে মতবিনিময় করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

উল্লেখ্য, আগামী ১২ মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে। সংবিধান অনুযায়ী, সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারই নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। তবে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু একটি হত্যা মামলায় কারাগারে থাকায় প্রথম অধিবেশন পরিচালনার জন্য একজন সভাপতির প্রয়োজন হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন