ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা
ঢাকা কলেজে অধ্যয়নরত ভোলা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের’ (কুইন আইল্যান্ড) এর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিব হাওলাদার সিহাবকে সভাপতি এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল আমিন শান্তকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীরা এ কমিটির অনুমোদন দেন।
পরিষদের প্রধান উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. ইকবাল হোসেন এবং অন্য উপদেষ্টা জাহিদুল ইসলাম সিহাব, মো. রুবেল, হাবিবুর রহমান আকাশ, রিপন মোল্ল্যা, এস এম রাসেল, হাসনাইন রাব্বি, ফুয়াদ, মাকসুদুর রহমান মাসুদ নতুন কমিটির অনুমোদন দেন।
এ বিষয়ে ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নব নিযুক্ত সভাপতি হাবিব হাওলাদার সিহাব বলেন, ‘ভোলার সব ভাইদের পাশে দাড়াতে আমরা কাজ করবো। কেউ দারিদ্র্য থাকলে তার পাশে দাড়াবো আমরা। ঢাকা কলেজের ভোলার শিক্ষার্থীদের পাশে আমরা নিরলস কাজ করে যাবো’।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন , সাখাওয়াত হোসাইন, শাখাওয়াত, হুমায়ুন কবির, জাহিদ হাসান উৎসব, রাকিব, আলামিন, সৈকত দাস, নাঈম আরিফ, মিনহাজুল ইসলাম স্বপ্ন , মাহাথির মোহাম্মদ রিজভী।
যুগ্ম-সাধারণ সম্পাদক আছেন, ইখলাস উদ্দিন , হাসান আবেদ, নাইমুর রহমান রিফাত , শাহারিয়ার বাধন, বাবুল, অনিক বনিক, সাকিব, সোহেল।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন, আশরাফুল ইসলাম ইমন, সহসাংগঠনিক সম্পাদক হলেন, নাহিদ, মাকসুদ।
প্রচার সম্পাদক: মো. মিরাজ ; দপ্তর সম্পাদক: তালহা শরীফ ; ক্রিয়া সম্পাদক: মিজান; সমাজ সেবা সম্পাদক: ফায়জুল কবির স্বাধীন , অর্থ সম্পাদক: তানভীর; রক্তদান বিষয়ক সম্পাদক : সাহেদ।
আই/এ