আন্তর্জাতিক

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান অসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় এসটিএফ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ভারতের বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এএনআই জানায়, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ বনগাঁ সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিক - রাহুল ওরফে ফয়সাল কারুম মাসুদ এবং আলমগীর হোসেনকে ভারতে অবৈধ প্রবেশ এবং থাকার জন্য গ্রেপ্তার করেছে। এই দুই ব্যক্তি বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদী হত্যার সাথে জড়িত।

এসটিএফ জানিয়েছে , প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হাদি হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। হাদিকে হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে তাঁরা ভারতে প্রবেশ করে। সেখান থেকে দুইজন ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেন। পরে বাংলাদেশে পুনরায় ঢোকার উদ্দেশ্যে তাঁরা পশ্চিমবঙ্গে বনগাও এলাকায় আসে।

আটক দুজনকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ফয়সাল ও আলমগীরের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন