তিন মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ
সরকারের প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন এনে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৯ ধারা অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তারা দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন—
মো. শহীদুল হাসান (স্থানীয় সরকার বিভাগ), রফিকুল আই মোহাম্মদ (কৃষি মন্ত্রণালয়) এবং মো. কামরুজ্জামান চৌধুরী (স্বাস্থ্যসেবা বিভাগ)
এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তথ্য অধিদপ্তর–এর জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা (গ্রেড-৬) আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এমএ//