আফগানিস্তানে পাকিস্তানের হামলার কঠোর নিন্দা ভারতের
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ভারত।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ নিন্দা জানান।
জয়সওয়াল বলেন, মুসলিমদের পবিত্র রমজান মাসে এই হামলায় নারী ও শিশু সহ বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, "এটি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতাকে আর এক দেশের ওপর চাপিয়ে দেয়ার আরেকটি প্রচেষ্টা। ভারত, আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি পুনরায় তার সমর্থন জানাচ্ছে।"
আই/এ