রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির কেন্দ্রস্থল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়।
এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এমএ//