তিন আসনে জামায়াতের নির্বাচন কারচুপির অভিযোগ গ্রহণ করেছে হাইকোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। এদিকে শেরপুর ১ আসনে বিএনপির কারচুপির অভিযোগও গ্রহণ করেছে হাইকোর্ট।পাশাপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীকে নোটিশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণ করে আদেশ দিয়েছেন।
ওই আসনগুলোর নির্বাচনী সরঞ্জামাদি (ব্যালট পেপার ও ফলাফল) ইসিকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে এর আগে ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪ শেরপুরের-১ আসনে কারচুপির অভিযোগ এনে আসনগুলোর পরাজিত প্রার্থীরা ভোটের ফলাফল পুনঃগণনার আবেদন করেন।
গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে গঠন করা হয়।
আই/এ