অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৪ পরিচালকে বদলি

বাংলাদেশ ব্যাংকের চারজন পরিচালক এবং একজন অতিরিক্ত পরিচালককে বদলি করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ব্যাংকের অফিস আদেশে এই পরিবর্তনের তথ্য প্রকাশ করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, মো. জয়নুল ইসলাম হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে বদলি হয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. শহিদ রেজা, যিনি আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ যোগ দেবেন। 

পরিচালক মো. বায়েজিদ সরকারকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে বদলি করে মতিঝিল অফিসে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালকের (কারেন্সি) দায়িত্ব দেয়া হয়েছে এ পদে তিনি ব্যাংকের অর্থ ও নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম তদারকি করবেন।

অপরদিকে গাজী মো. মাহবুবুল ইসলামকে মতিঝিল অফিস থেকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ বদলি করা হয়েছে।

এছাড়া, অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলামকে গভর্নর অফিস থেকে সদরঘাট অফিসে বদলি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, এই বদলিগুলি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দফতরে দায়িত্ব হস্তান্তরের পর নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন