স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল এনসিপি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন এর নির্দেশনায় ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।
কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সারজিস আলম এবং সদস্যসচিব করা হয়েছে আব্দুল হান্নান মাসউদ-কে। কমিটির অন্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং মঞ্জিলা ঝুমা।
এছাড়া দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা পর্যায়ের নেতারা কমিটির কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবেন।
এসি//