দেশজুড়ে

শ্বশুরের মৃত্যুর খবর শুনে জামাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শ্বশুরের মৃত্যুর খবর শুনে জামাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতরা হলেন, শ্বশুর মো. আবদুল করিম (৭২), জামাই মো. হিরা মিয়া (৪৮)

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল করিম মারা যান। আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.খুরশিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র মো. আবদুল করিম শ্বাসকষ্টজনিত সমস্যায় কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।

শ্বশুরের মৃত্যুর সংবাদ শুনে আবদুল করিমের মেয়ের জামাই মো. হিরা মিয়া (৪৮) হৃদরোগে আক্রান্ত হন। পরে তিনি মারা যান।

একই পরিবারের দুজনের পরপর মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন