অর্থনীতি

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৬৯ টাকা কমিয়ে ২ লাখ ৫৮ হাজার ৮৭১ টাকা  নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছেএ প্রেক্ষিতে  এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বাজুস। স্বর্ণের নতুন আজ সকাল  থেকে কার্যকর করা হয়েছে

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের এ দামের সঙ্গে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ট্যাক্স এবং বাজুস কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।

সবশেষ গেলো ৯ ফেব্রুয়ারি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছিল বাজুস।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন