তারেক রহমানের মন্ত্রীসভায় নতুনত্বের জোয়ার
২৫ মন্ত্রীর মধ্যে ১৭ জনই নতুন, প্রতিমন্ত্রী সবাই নতুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকার পরিচালনা করেছিলো। ২০ বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আবার সরকার গঠন করেছে এই দলটি। এই সরকারের মন্ত্রিসভায় আছেন ৫০ জন। তাদের মধ্যে ২৫ জন হয়েছন পূর্ণ মন্ত্রী । আর প্রতিমন্ত্রী হয়েছেন ২৪ জন। এছাড়া টেকনোক্র্যাট মন্ত্রী পরিষদ সদস্য আছেন তিনজন।
এবারের মন্ত্রিসভায় অনেকেই নতুন মুখ। এরমধ্যে প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া নেতাও আছেন।
২৫ জন মন্ত্রীর মধ্যে ১৭ জনই নতুন মুখ। ২৪ জন প্রতিমন্ত্রীর মধ্যে তারা সবাই নতুন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন।
যারা প্রথমবার মন্ত্রী হলেন
এবার প্রথমবারের মতো মন্ত্রী হলেন তারেক রহমান, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আব্দুল আওয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, আফরোজা খানম রিতা, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান,জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), জাকারিয়া তাহের সুমন, দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং শেখ রবিউল আলম।
প্রথমবার প্রতিমন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, নুরুল হক, ইয়াসের খান চৌধুরী, ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, শেখ ফরিদুল ইসলাম, মীর শাহে আলাম।
পূর্ণমন্ত্রী হলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আজ মঙ্গলবার সকালেই। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে।
পূর্ণমন্ত্রী হলেন যারা
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী
৩. সালাহউদ্দিন আহমদ
৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু)
৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
৬. এ জেড এম জাহিদ হোসেন
৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
৮. আবদুল আউয়াল মিন্টু
৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
১০. মিজানুর রহমান মিনু
১১. নিতাই রায় চৌধুরী
১২. খন্দকার আবদুল মুক্তাদীর
১৩. আরিফুল হক চৌধুরী
১৪. জহির উদ্দিন স্বপন
১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)
১৬. আফরোজা খানম (রিতা)
১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
১৮. আসাদুল হাবিব দুলু
১৯. মো. আসাদুজ্জামান
২০. জাকারিয়া তাহের
২১. দীপেন দেওয়ান
২২. আ ন ম এহছানুল হক মিলন
২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল)
২৪. ফকির মাহবুব আনাম (স্বপন)
২৫. শেখ রবিউল আলম
প্রতিমন্ত্রী হলেন যাঁরা
১. এম রশিদুজ্জামান মিল্লাত
২. অনিন্দ্য ইসলাম অমিত
৩. মো. শরিফুল আলম
৪. শামা ওবায়েদ ইসলাম
৫. সুলতান সালাউদ্দিন টুকু
৬. কায়সার কামাল
৭. ফরহাদ হোসেন আজাদ
৮. আমিনুল হক (টেকনোক্র্যাট)
৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
১০. হাবিবুর রশীদ
১১. মো. রাজিব আহসান
১২. মো. আব্দুল বারী
১৩. মীর শাহে আলাম
১৪. জোনায়েদ সাকি
১৫. ইশরাক হোসেন
১৬. মীর ফারজানা শারমিন
১৭. শেখ ফরিদুল ইসলাম
১৮. নুরুল হক
১৯. ইয়াসের খান চৌধুরী
২০. ইকবাল হোসেইন
২১. এম এ মুহিত
২২. আহমেদ সোহেল মঞ্জুর
২৩. ববি হাজ্জাজ
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
অনিন্দ্য ইসলাম অমিতও প্রতিমন্ত্রী হচ্ছেন

তরুণ রাজনীতিবিদ অনিন্দ্য ইসলাম অমিত। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের ছোট ছেলে তিনি। রাজনৈতিক পরিবারের সন্তান অমিত বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনে নতুন নির্বাচিত সংসদ সদস্য। অ্যানী ২০০১ ও ২০০৮ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হচ্ছেন

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
দীপেন দেওয়ান

রাঙামাটি থেকে বিএনপির মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান মন্ত্রি হিসেবে শপথ নিয়েছেন। তিনি এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ফারজানা শারমিন

নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।
কায়সার কামাল

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কায়সার কামাল। তিনি নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে নির্বাচিত হয়েছেন। এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।
জাকারিয়া তাহের সুমন প্রতিমন্ত্রী হচ্ছেন
জাকারিয়া তাহের সুমন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।
খলিলুর রহমান মন্ত্রী হচ্ছেন
অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
রশিদুজ্জামান মিল্লাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে বিজয়ী এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
আমিনুল হক

সাবেক ফুটবলার আমিনুল হক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করে হেরেছেন। তিনি টেকনোক্র্যাট হিসেবে শপথ নিয়েছেন।
ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়–২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে বিএনপি থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হচ্ছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক। পাশাপাশি পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব।
হাজি আমিনুর রশীদ ইয়াছিন

প্রতিমন্ত্রী হিসেব শপথ নিয়েছেন হাজি আমিনুর রশীদ ইয়াছিন। তিনি টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

কুমিল্লা-৩ আসনের বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্ত্রী হচ্ছেন। তিনি ছয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
আরিফুল হক চৌধুরী হচ্ছেন মন্ত্রী

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরিফুল হক চৌধুরী । তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
খন্দকার আবদুল মুক্তাদীর।

নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর।
জহির উদ্দিন স্বপন

বরিশাল–১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মীর শাহে আলম

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বগুড়া -২ আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম। তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেব ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি।
নুরুল হক নুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত নুরুল হক (নুর) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
কিশোরগঞ্জ–৬ আসনের শরীফুল আলম প্রতিমন্ত্রী হচ্ছেন

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ–৬ আসনে নির্বাচিত সংসদ সদস্য শরীফুল আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিন এবারই প্রথম নির্বাচনী জয়ী হয়েছেন।