প্রবাস

বিএনপির বিজয়ে আমিরাত যুবদলের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি  বিজয়ী হওয়ায় অভিনন্দন এবং দোয়ার আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত যুবদল। এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং দেশবাসীর কল্যানের জন্য বিশেষ মুনাজাত করা হয়।    

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে দুবাইয়ের স্থানীয় রেস্টুরেন্টে দোয়ার আগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরব আমিরাত কেন্দ্রীয় যুবদলের নেতা আহাদুজ্জামান সরকার। এতে প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা ছিলেন আরব আমিরাত যুবদল নেতা নীল রতন দাস।অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা আনোয়ার হোসাইন ও ফরহাদ হোসেন।   

বিশেষ অতিথি ছিলেন আমিরাতে যুবদলের নেতা খন্দকার মঞ্জুর হাসান (রিপন), সোহেল চৌধুরী, সরিয়ত উল্লাহ সবুজ, মামুন, কালাম, আলীনুর ইসলাম, সাইদূর রহমান, তাজুল ইসলাম সবুজ, শরীফুল ইসলাম, মঞ্জুর হাসান রিপন, লোকমান, রিপন তালুকদারসহ অনেকেই।  

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন