দেশজুড়ে

ছাত্রদলের ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছাত্রদলের ৫ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহমেদ মানিক। আটককৃতরা হলেন- ছাত্রদল কর্মী শহরের নাহিদুল ইসলাম জনি (২২),মোবারক হোসেন বেপারী (২৬),জনি গাজী (৩০), মনির ও ফাহিম ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে,  ১২ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন এবং ১৩ ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।

চাঁদপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী জানান, নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির খরব শুনে জেলা বিএনপির সভাপতি ও নবাগত চাঁদপুর ৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই তাকে দায়িত্ব দিয়েছেন বিষয়টি দেখার জন্য। পরে চাঁদপুর মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে তারা এ ৫ জনকে আটক করে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন