জরুরি বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
জরুতি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। বৈঠকের সভাপতিত্ব করছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা।
বৈঠক শেষে পরে বিস্তারিত ব্রিফ করা হবে বলে জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।
এমএ//