দেশজুড়ে

কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে পাঁচটিতেই জয় লাভ করেছে বিএনপি প্রার্থী। অপরটি পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটায় এই ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মো. মাজহারুল ইসলাম ১ লাখ ২৪ হাজার ৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা হেদায়েতউল্লাহ হাদী রিকশা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৪৮৮ ভোট।

জেলার কিশোরগঞ্জ-২ পাকুন্দিয়া – কটিয়াদী আসনে মোট ১৭০টি কেন্দ্রের সবগুলোর ফলাফল গণনা হয়েছে। বেসরকারিভাবে এই আসনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিএনপি'র ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন ১ লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

অ্যাডভোকেট জালালের নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়ল দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২০ হাজার ৯৭৫ ভোট পেয়েছেন।

অন্যদিকে কিশোরগঞ্জ -৩ করিমগঞ্জ – তাড়াইল আসনে মোট কেন্দ্র ১৫১ টি। সেখানকার সবগুলো কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে এই আসনে বিএনপি'র ধানের শীষের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের প্রার্থী ডা. কর্নেল জিহাদ খান। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৭৬টি। 

কিশোরগঞ্জ- ৪ (ইটনা- মিঠামইন -অষ্টগ্রাম) আসনে মোট কেন্দ্র ১৫০টি। সেখানকার সবগুলো কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে বিএনপির ধানের শীষের প্রার্থী আলোচিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৭২ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত ইসলামী প্রার্থী রোকন রেজা। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৮২৯ ভোট।

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম । তিনি জেলা বিএনপির সভাপতি। কিশোরগঞ্জ-৬ আসনে মোট ১৪২টি কেন্দ্রের সবগুলোর ফল গণনা সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে এই আসনে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

এছাড়া কিশোরগঞ্জ -৫ আসনে বিএনপি'র বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল বিজয়ী হয়েছেন। 

এই আসনের ১১৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফল দেখা গেছে ইকবাল পেয়েছেন, ৯ হাজার ৬০৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৪৫০ ভোট। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন