বিএনপি

দেশে শ্রমজীবী মা-বোনদের গুপ্ত গোষ্ঠী অপমান করেছে : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,  দেশে শ্রমজীবী মা-বোনদের গুপ্ত গোষ্ঠী অপমান করেছেগুপ্তের দলের প্রধান দেশের খেটে খাওয়া মা-বোনদের নিয়ে অপমানজনক কথা বলেছে। খেটে খাওয়া মা-বোনদের নিয়ে যারা অপমানজনক কথা বলে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর জেলা বিএনপি  আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন

তারেক রহমান বলেন, দেশে এখনও গভীর ষড়যন্ত্র চলছে, আমাদের এই বিষয়ে সতর্ক ও সজাগ থাকতে হবেআমরা যদি এই ষড়যন্ত্রকে ১২ তারিখে ঠেকিয়ে দিতে পারি তাহলে ১৩ তারিখ থেকে জনগণের শাসন কায়েম হবে।

তিনি বলেন, ‘১৭ বছর আমি দেশে ছিলাম না, শুনেছি অনেক উন্নয়ন হয়েছে। বাস্তবে দেখলাম উন্নয়নের নামে লুটপাট হয়েছে। এবার সময় এসেছে, আপনাদের কাছ থেকে যে অধিকার ছিনিয়ে নিয়েছিল সেটির সঠিক প্রয়োগের। আপনাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাই। আমরা ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবো।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশন এবং ফরিদপুর বিভাগ ঘোষণা করা হবে। এই এলাকার অন্যতম একটি সমস্যা নদী ভাঙন। কৃষিপ্রধান এই এলাকায় নদী ভাঙন রোধ করতে পারলে এই গ্রেটার ফরিদপুরের অন্যতম সেরা ফসল পাটকে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে

জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, খন্দকার মাশুকুর রহমান মাশুক, চৌধুরী নায়াব ইউসুফ প্রমুখ।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন