রাজনীতি

বিজয় আমাদের হয়ে গেছে, ১২ তারিখ কেবল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, আল্লাহর রহমতে বলতে পারি, বিজয় আমাদের হয়ে গেছে। ইনশাআল্লাহ ১২ তারিখে কেবল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

রোববার (১১ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে হযরত গেদু শাহ চিশতী (রহ.) এর স্মরণে আয়োজিত ৪৯তম বাৎসরিক ওরশ মাহফিলে তিনি এ কথা বলেন।

নুর বলেন, “আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের নিয়েই কাজ করতে চাই। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), জামায়াতসহ সব রাজনৈতিক ও ইসলামী দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, “দশমিনা ও গলাচিপা উপজেলাকে আমি একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে।

গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে তিনি আরও বলেন, “প্রত্যেক মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। কাউকে গায়ের জোরে বাধা দেওয়া, হামলা চালানো কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করার রাজনীতি আমরা করি না। ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে অংশ নেওয়া আমাদের সংস্কৃতি ও বৈচিত্র্যের অংশ।

ডাকসুর সাবেক এ ভিপি বলেন,  আপনারা জানেন গলাচিপা-দশমিনা অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের মানুষ তুলনামূলক কম। তারা শান্তিপূর্ণভাবে বসবাস করে এবং ব্যবসা-বাণিজ্য করে। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক সময় হিন্দু সম্প্রদায়ের ব্যবসায় হামলা হয়, মামলা হয়, অনেকে এলাকা ছাড়তে বাধ্য হন। ৫ আগস্টের পর আমি গলাচিপার হিন্দু ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে বলেছিধর্মীয় পরিচয়ের কারণে যদি কোনো হামলা হয়, আমাকে জানাবেন। ব্যবসা করতে গিয়ে কাউকে এক পয়সাও চাঁদা দেবেন না।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন